Jump to Content

কন্টেন্ট পার্টনারদের
উপার্জনের নতুন স্ট্রিম আনলক করতে সাহায্য করা

খুব ভালো কোয়ালিটির, বিশেষ ধরনের এবং অফলাইন কন্টেন্টের মালিকদের সাথে কোলাবরেট করার জন্য আমরা কন্টেন্ট অফার পাইলট প্রোগ্রামের মাধ্যমে নতুন পার্টনারশিপ এক্সপ্লোর করছি। পার্টনারদের অফলাইন কন্টেন্ট প্রদানের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হবে, যা আমাদের প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে ব্যবহার করা হবে। এর মাধ্যমে আমাদের কোয়ালিটি মূল্যায়ন আরও নির্ভুল করা, নতুন প্রোডাক্ট ফিচার তৈরি করা এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট জুড়ে কন্টেন্ট দেখানোর সুযোগ আরও প্রসারিত করা সম্ভব হবে।

যোগ্যতা

কোড রিপোজিটরির মতো স্পেসালাইজড কন্টেন্ট সেগমেন্টে বিরাট এবং খুব ভালো কোয়ালিটির ডেটাসেটের যেকোনও মালিক নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের পাইলট প্রোগ্রামে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্য হতে হলে, পার্টনারদের কাছে অবশ্যই তাদের অফার করা কন্টেন্টের প্রয়োজনীয় অধিকার থাকতে হবে।

আমন্ত্রণের ভিত্তিতে, আমরা একটি অফার প্রসেসের মাধ্যমে পার্টনারদের সাথে কাজ করি যেখানে আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি ফি নির্ধারণ করি। যেকোনও স্ট্যান্ডার্ড নেগোশিয়েসনের মতোই, চুক্তির বিষয়ে উভয় পক্ষকেই সন্তুষ্ট হতে হবে।

সুযোগ

  • উপার্জনের নতুন স্ট্রিম আনলক করুন

    বর্তমান কাজ এবং অতীতের প্রোজেক্ট ডেলিভার করার জন্য পেমেন্ট পান।

  • শুরুতেই যুক্ত হয়ে এগিয়ে থাকুন

    পাইলট পার্টনার হিসেবে, আপনি সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাবেন যা ভবিষ্যতে পার্টনারশিপ ও প্রোডাক্টের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি জানাতে সাহায্য করবে।

  • নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখুন

    এটি একটি নন-এক্সক্লুসিভ সুযোগ। আপনি কী অফার করবেন তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, আপনার IP-র ১০০% মালিকানা আপনার কাছেই থাকবে এবং অন্য কোথাও আপনার কন্টেন্ট মনিটাইজ করার অধিকারও আপনি বজায় রাখতে পারবেন।

পার্টনারশিপের মাধ্যমে তৈরি

৯০%+

আবার অংশগ্রহণ করবেন

আমরা বিশ্বজুড়ে হাজার হাজার পার্টনারের সাথে এক বছরেরও বেশি সময় ধরে এই পাইলট পরীক্ষা করছি। আমরা এখন পাইলট প্রোগ্রামটি আরও বড় করছি যাতে আরও বেশি চাহিদা পূরণ করা যায় এবং আরও বেশি পার্টনারের থেকে শেখা যায়।

পাইলট প্রোগ্রামে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করুন

আমরা আবেদন পর্যালোচনা করি এবং পাইলট প্রোগ্রামে জায়গা খালি হলে পার্টনারদের আমন্ত্রণ জানাই। উপযুক্ত হতে, পার্টনারদের কাছে কন্টেন্টের প্রয়োজনীয় অধিকার থাকতে হবে।